IQNA

তানজানিয়ায় ‘তাবলিগে ইসলাম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজিত হবে

23:52 - April 12, 2011
সংবাদ: 2104912
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসলাম ধর্ম প্রচারক ও নতুন মুসলমানদের জন্য ‘তাবলিগে ইসলাম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আফ্রিকান মুসলিম সংস্থার তাবলিগ বিষয়ক বিভাগের উদ্যোগে এবং কুয়েতি এক সংস্থার সহযোগিতায় তানজানিয়ার দারুস সালাম শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্লাস, মহানবী (স.) এর জীবনী, ইসলাম ধর্ম ও অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন বক্তব্যের অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচী বাস্তবায়িত হবে।
এছাড়া এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা ইসলাম ধর্ম শান্তিপূর্ণ হওয়ার বিষয়টিকে প্রচার ও ইবাদতের পদ্ধতি এবং কর্তব্যাবলী পালনের নিয়মাবলী সম্পর্কে পরিচিত হবে।#772293

captcha