ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: ভারতের শিয়া সোসাইটির প্রধান কামার চৌধুরী’র ভাষ্যমতে এ আলোচনা সভা প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮শে মে স্থানীয় সময় রাত ৯টায় লাখনৌ শহরের দরগাহ অঞ্চলের ‘হযরত আব্বাস (আ.)’ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হবে।
এ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ক্বারী তাহের নাযমী। অতঃপর এ সভার প্রধান বক্তা হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাইফ আব্বাস নাকাভী শিয়া মাযহাব ও হযরত ইমাম সাদিক (আ.) এর নৈতিক তাত্পর্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
‘ইয়াসিন ও সাদেকে আলে মুহাম্মাদ (স.)’ শীর্ষক আলোচনা সভার অপর কর্মসূচীর মধ্যে রয়েছে ভারতের বিশিষ্ট কবিগণ কর্তৃক বিভিন্ন কবিতা পরিবেশন।
উল্লেখ্য, এ আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।#772830