Lunion.presse ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মসজিদটি ফ্রান্সের মসজিদ বিষয়ক ধর্মীয় ও সাংস্কৃতিক সংস্থা আর্ডেনেসে’র উদ্যোগে নির্মিত হবে এবং ২০১২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
উক্ত মসজিদের পাশে একটি ইসলামিক-সাংস্কৃতিক কেন্দ্র, ধর্মীয় সম্মেলন আয়োজনের জন্য অডিটোরিয়াম, পুরুষ ও নারীদের কোরআন প্রশিক্ষণ দানের জন্য বিশেষ ক্লাসরুম ইত্যাদিও নির্মাণ করা হবে।
ধারণা করা হচ্ছে আগামী মাসের শুরুতে এর নির্মাণ কাজ শুরু হবে এবং ২০১২ সালের শেষ নাগাদ শেষ হবে।
উল্লেখ্য, শার্ললেভিল মেজেইরেজ শহরের মুসলমানদের লাগাতার প্রচেষ্টায় আর্ডনেস শহরের সিটি কর্পোরেশন এ মসজিদের নির্মাণের অনুমোদন দান করেছে।#776464