IQNA

বৃটেনে ১৬তম হেফজে কোরআন প্রতিযোগিতার আয়োজন

23:21 - April 19, 2011
সংবাদ: 2108682
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সারা বৃটেন ব্যাপী পুরুষদের ১৬ তম হেফজে কোরআন প্রতিযোগিতা আগামী ৭ সেপ্টেম্বর বৃটেনের ওয়ার্কশায়ার অঞ্চলে অনুষ্ঠিত হবে।
Albirr ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ইংল্যান্ডের ‘আল বিরর’ কোরআনিক ফাউন্ডেশনের উদ্যোগে ৩টি বিভাগে -অনুর্ধ্ব ২২ বছরের যুবকদের জন্য সম্পূর্ন কোরআন, অনুর্ধ্ব ১৮ বছরের কিশোরদের জন্য ২০ পারা এবং অনুর্ধ্ব ১৪ বছরের কিশোরদের জন্য প্রথম ১০ পারা- অনুষ্ঠিত হবে।
প্রতিটি বিভাগের বিজয়ী প্রতিদ্বন্দিরা উক্ত সংস্থার কর্মকর্তাদের পক্ষ হতে ক্রেস্টসহ বিশেষ পুরস্কার লাভ করবে।
ব্রিটিশ মুসলিম যুবকদেরকে হেফজে কোরআনের প্রতি উত্সাহ প্রদান এবং পবিত্র কোরআনের আয়াতসমূহের গভীরতার উপর অধিক চিন্তা-ভাবনার প্রতি উদ্বুদ্ধ করণ এবং তাদেরকে পবিত্র কোরআনের অর্থ বুঝতে সহায়তা করার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।#776176
captcha