IQNA

সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সভায় ইসলামি সম্মেলন সংস্থা অংশগ্রহণ করবে

23:30 - April 19, 2011
সংবাদ: 2108683
আন্তর্জাতিক বিভাগ: স্ট্রসবার্গে অনুষ্ঠিত সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সভায় ইসলামি সম্মেলন সংস্থা (OIC) অংশগ্রহণ করবে।
OIC এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আজ ১৯শে ফেব্রুয়ারী স্ট্রসবার্গে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সভায় ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু অংশগ্রহণ করবেন।
তিনদিন ব্যাপী আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাসমূহের উপস্থিতিতে আয়োজিত এ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন।
তিনি তার বক্তব্যে, সন্ত্রাসবাদের মোকাবেলায় ইসলামি সম্মেলন সংস্থার ভূমিকা এবং এ বিষয়ে বিশ্বব্যাপী এ সংস্থার বিভিন্ন তত্পরতার বিস্তারিত বিবরণ তুলে ধরবেন।#775902
captcha