IQNA

কোরআন অবমাননাকারী বৃটিশ সৈন্য ৭০ দিন কারাদণ্ডে দণ্ডিত

23:50 - April 20, 2011
সংবাদ: 2109392
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বৃটেন আদলত গত ১৮ই এপ্রিল এক রায় প্রদানের মাধ্যমে এদেশের সামরিক বাহিনী’র সাবেক সদস্য ‘এ্যান্ড্রো রায়ান’কে পবিত্র কোরআন অবমাননার অপরাধে ৭০ দিন কারাদণ্ড প্রদান করেছে।
Emratalyoum ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ্যান্ড্রো রায়ান ইতিপূর্বে বৃটেনের নর্থ ওয়েস্ট অঞ্চলের কার্লাইল শহরের একটি গ্রন্থাগার হতে পবিত্র কোরআন চুরি ও ধর্মের বিষয়ে অন্যের জন্য কষ্ট সৃষ্টির অভিযোগে অভিযুক্ত হয়েছিল।
রায়ান ২০১১ সালের ১৯শে জানুয়ারী পবিত্র কোরআন চুরী করার পর ক্রেতা ও স্কুল ছাত্রদের সামনে তাতে অগ্নি সংযোগ করেছিল।
কার্লাইল শহরের বিচারক ব্রিটিশ ঐ সাবেক সেনার বিরুদ্ধে এ রায় দেয়ার সময় বলেন: এ্যান্ড্রো রায়ান কর্তৃক কোরআনে অগ্নি সংযোগের ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটেছে। সে গ্রন্থাগার হতে কোরআন চুরি করার পর ইচ্ছাকৃতভাবে এবং ব্যাপক প্রচারণা চালানোর পর তাতে অগ্নিসংযোগ করে।
এ প্রতিবেদনের ভিত্তিতে বৃটেন ন্যাশনাল পার্টির এক সদস্যকে তার বাড়ীর আঙিনায় পবিত্র কোরআনে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ পরে এ রায় দেয়া হল।#776963
captcha