IQNA

ব্রুনাইয়ে মেয়েদের বিশেষ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

23:46 - April 21, 2011
সংবাদ: 2109688
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ব্রুনাইয়ের মুআরা অঞ্চলের দারুস সালাম সংস্থার উদ্যোগে গত ১৮ই এপ্রিল এ সংস্থার মেয়ে সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
BruDirect ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: যুবতিদেরকে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি উত্সাহিত করা ও পবিত্র কোরআনের সাথে এ সংস্থার সদস্যদের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ থেকে ২৫ বছরের ২০ জন প্রতিদ্বন্দি অংশগ্রহণ করে।
এ কোরআন প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দারুস সালাম সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের –যা আগামীকাল শুক্রবার- প্রতিযোগীদেরকে বাছাই করা।#777126
captcha