ইরানের কোরআনের বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সমাবেশ বাহরাইনের মুসলমানদের সমর্থনে বিশেষতঃ ঐ সকল বাহরাইনী নারীর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে যারা স্বৈরাচারী আলে খলিফা সরকারের সৈন্যদের হামলায় নিহত হয়েছেন।
এ সমাবেশে বেশকিছু ধর্মীয় ছাত্রীও উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
এ বিক্ষোভ সমাবেশ গতকাল ২০শে এপ্রিল বিকাল ৫টায় তেহরানে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত একমাসে ইরানের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও ধর্মীয় ছাত্ররা বাহরাইনের মুসলমানদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছে।#777279