IQNA

মালয়েশিয়া নতুন মসজিদ ও ইসলামি স্কুল নির্মাণ করা হবে

23:14 - April 22, 2011
সংবাদ: 2109921
সাংস্কৃতিক বিভাগ: মালয়েশিয়ার ইসলাম বিষয়ক পরিষদ (MAIWP) এদেশে নতুন ইসলামি স্কুল ও মসজিদ নির্মাণের জন্য ১৫ কোটি রিঙ্গিত বাজেট বরাদ্দ দিয়েছে।
মালয়েশিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা Bernama এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার ইসলামি বিষয়ক পরিষদ ঘোষণা করেছে যে, বিভিন্ন অঞ্চলে মসজিদ নির্মাণ ছাড়াও বিভিন্ন অঞ্চলে ইসলামি স্কুল নির্মাণ ও পুরোনো মসজিদসমূহ সংস্কার করা হবে।
মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জামিল খাইর বাহারাম এ সম্পর্কে জানিয়েছেন : এ প্রকল্পের আওতায় ১০টি মসজিদ ও ৬টি প্রাথমিক ইসলামি স্কুল নির্মিত হবে। এ প্রকল্পের কাজ আগামী দুই বছর নাগাদ শেষ হবে।
তিনি বলেন: অতি শীঘ্রই এর প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।#777534
captcha