IQNA

অস্ট্রিয়ায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

23:43 - April 23, 2011
সংবাদ: 2110616
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: নারীকূলের শিরোমনি হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক মজলিশ আগামী ৩রা মে হতে ৭ই মে নাগাদ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অস্ট্রিয়ার ইমাম আলী ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ শোক অনুষ্ঠান আগামী ৩রা মে হতে ৭ই মে নাগাদ প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে।
পবিত্র কোরআন তেলাওয়াত, প্রখ্যাত খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাফিয়ী কর্তৃক বক্তব্য ও মার্সিয়া পাঠ ইত্যাদি কর্মসূচী উক্ত শাহাদত বার্ষিকী উপলক্ষে হাতে নেয়া হয়েছে।
প্রতিদিন মাগরিব ও এশার নামাযের পর আয়োজিত এ অনুষ্ঠানের শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
ভিয়েনাতে অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের পক্ষ হতে মহানবী (স.) এর প্রাণপ্রিয় কন্যার শাহাদত বার্ষিকীতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।#778844
captcha