Mauritanie-web এর বরাত দিয়ে বার্তা সংস্থ ইকনার রিপোর্ট: জাতীয় এ প্রতিযোগিতা মৌরিতানিয়ার বিভিন্ন শহরের ২৫৬ জন হাফেজ ও ক্বারীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার বিজয়ীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবে।
এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের কর্মকর্তারা বলেছেন: বিচারকগণ দুই সপ্তাহ ব্যাপী প্রতিযোগীদের বিভিন্নভাবে পরীক্ষা নেবেন এবং ২৫৬ জনের মধ্য হতে খুবই স্বল্প সংখ্যক প্রতিদ্বন্দিকে মরক্কো, তিউনিশিয়া, কুয়েত, ইরান, সৌদি আরব, আলজেরিয়া, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
উল্লেখ্য, বিচারক মণ্ডলী প্রতিদিন ৩০ জন প্রতিদ্বন্দির তেলাওয়াত শুনবেন এবং বিচারক করবেন।#778964