Algeresoir ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইতালি সরকারের রাজনীতি ও মসজিদ নির্মাণের অনুমোদন না দেয়ার প্রতিবাদে রোমে’র মুসলমানরা রাজধানীর প্রধান স্কয়ারে জুমআর নামায আদায় করে।
মুসল্লীরা নামায শেষে এদেশে অন্যান্য ধর্মের ন্যায় ইসলাম ধর্মকে স্বীকৃতি দান ও মুসলমানদের সাথে বৈষম্যতাপূর্ণ আচরণ হতে বিরত থাকার জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানায়।
মুসল্লীদের একজন সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতাকারে বলেন: আমরা মুসলমানদের বিরুদ্ধে ইতালি সরকারের নীতির প্রতিবাদ জানাতে একটি গণস্থানে জুমআর নামায আদায় করেছি। এদেশের সরকার ইসলাম ধর্মকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি এবং রোমের মুসলমানদের নামায আদায়ের কোন স্থান নেই।#779134