লেবাননীয় দৈনিক আল-এন্তেকাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন সফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লেবাননের মুসলিম ও খ্রিষ্টান নেতাদের এ সম্মেলন কোন রাজনৈতিক নেতার উপস্থিতি ব্যতীত অনুষ্ঠিত হবে এবং খ্রিষ্টান ও মুসলমানদের মাঝে সংলাপকারী জাতীয় পরিষদের সদস্যরা এতে উপস্থিত থাকবেন।
এ সম্মেলন একটি বিবৃতি প্রদানের মাধ্যমে সমাপ্ত হবে। বর্তমানে সম্মেলনের আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।#779737