কুয়েতের দৈনিক আর রা’য়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুয়েতের সমাজ সংশোধন সোসাইটির জনসংযোগ বিভাগের প্রধান এ খবর প্রকাশ করে বলেন: এ গ্রন্থমেলা কুয়েতের মন্ত্রী পরিষদের অর্থ বিষয়ক বিভাগের উপপ্রধানের তদারকিতে আন্তর্জাতিক প্রদর্শনী’র স্থানে উদ্বোধন হবে এবং আগামী ৯ই মে নাগাদ অব্যাহত থাকবে।
জনাব মাশাআল আয যাইর বলেন: কুয়েতের সমাজ সংশোধন সোসাইটি কার্যালয়ের নিকট বিভিন্ন প্রকাশনী এবং অভ্যন্তরিন ও আন্তর্জাতিক বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেল পক্ষ হতে আবেদন পত্র পৌছেছে। তারা কুয়েতের ৩৬তম গ্রন্থমেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন: এ মেলার পাশাপাশি ইসলামি চিন্তা ও সংস্কৃতির প্রসার ঘটানোর নিমিত্তে অপর বিভিন্ন কর্মসূচীও হাতে নেয়া হয়েছে।#780664