Mosquee-lyon ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘ইউরোপীয় সমাজে ইসলাম’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন লিয়নের বড় মসজিদের সহযোগিতায় ইউরোপে ইসলামের ভূমিকা, ইউরোপীয় সমাজে অধিক ভূমিকা রাখার ক্ষেত্রে মুসলমানদের সামনে বিদ্যমান সমস্যাবলি ইত্যাদি বিষয়ের উপর পর্যালোচনা করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামি শরিয়ত বিভাগের শিক্ষক মুহাম্মাদ সাঈদ আল বুতী, আলজেরিয়ার ইসলাম বিষয়ক শিক্ষার শিক্ষক মুহাম্মাদ শেইখ, আদ দাওয়াহ মসজিদ কমিটির প্রধান লাবরী কোচাট, প্যারিস সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মুহাম্মাদ আল হাওয়ারী, ইউরোপের ফতওয়া বিষয়ক পরিষদের সদস্য তাহের মাহদী প্রমূখ এ পর্যন্ত উক্ত সম্মেলনে অংশগ্রহনের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
উল্লেখ্য, এ আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ২৮শে মে স্থানীয় সময় ৯:৩০ মিনিটে লিয়ন বড় মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।#780258