IQNA

অনলাইনে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ প্রকাশিত

22:16 - April 26, 2011
সংবাদ: 2112707
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ২৪শে এপ্রিল পবিত্র কোরআনের বাংলা অনুবাদসহ অনলাইন সংস্করণ প্রকাশের তথ্য দিয়েছেন। বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে।
The Daily Star ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলা ভাষায় ১০০টির অধিক গ্রন্থের অনলাইন সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা উল্লেখ করে বলেন: ইসলামি ফাউন্ডেশনকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে পবিত্র কোরআনের বঙ্গানুবাদসহ অনলাইন সংস্করণ প্রস্তুতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
তিনি এ অনুষ্ঠানে আগামীতে ধর্মীয় ই-বুক সমূহ ইন্টারনেটে প্রকাশের তথ্যও প্রকাশ করেছেন।
যে সকল গ্রন্থের অনলাইন সংস্করণ এ পর্যন্ত প্রকাশিত হয়েছে সেগুলোকে সংগ্রহের জন্য http://www.ebook.gov.bd ওয়েব সাইট ভিসিট করা যেতে পারে।#780292
captcha