আন্তর্জাতিক বিভাগ: কারবালা হাওযা ইলমিয়াহ’র ছাত্ররা গত ২৬শে এপ্রিল, স্বৈরাচারী আলে খলিফা ও আলে সউদ কর্তৃক বাহরাইনের বিভিন্ন মসজিদ ধ্বংস ও পবিত্র স্থানসমূহের প্রতি অবমাননার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছে।
সওতুল ইরাক ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কারবালা শহরে অবস্থিত ইমাম মুসা কাযেম (আ.) জামে মসজিদ সংলঘ্ন হাওযা ইলমিয়াহ’র (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) ছাত্ররা এ অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করে বাহরাইনের গণ আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে এবং পবিত্র নিদর্শনসমূহের প্রতি অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।
ইরাকের বিশিষ্ট শিয়া মারজা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ তাকী মোদাররেসী ঐ সমাবেশে বক্তব্য রাখেন।#781352