দৈনিক Arab news এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলুশ শেইখ এ তথ্য প্রকাশ করে বলেছেন যে, এ কেন্দ্র নির্মাণের –সম্ভবত জেদ্দায় নির্মিত হবে- বিষয়টির উপর আলোচনা-পর্যালোচনা অব্যাহত রয়েছে। এটি বাদশাহ ফাহাদের কোরআন প্রকাশনী কমপ্লেক্সের মত একই স্টাইলে তৈরী করা হবে।
তিনি বলেন: মহানবী (স.) এর হাদীস গবেষণা বিষয়ক এ কেন্দ্রটি এ কারণে গুরুত্ববহ যে, পবিত্র কোরআনের পর হযরত মুহাম্মাদ (স.) এর হাদীস সমগ্রই ইসলামের সর্বশ্রেষ্ঠ উত্স। এছাড়া কোরআন এবং হাদীসের মাঝে পারস্পারিক গভীর সম্পর্ক রয়েছে। এমনভাবে যে, একটির সহযোগিতা ছাড়া অন্যটিকে পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়।#783566