Dent.ksu.edu.sa ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আগামী ২৩শে মে স্থানীয় সময় বেলা ১১:৩০ মিনিটে উক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হবে।
মালাক সৌদ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ছাত্রদেরকে ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে কিছুদিন পূর্বে পবিত্র কোরআন হেফজের পদ্ধতির উপর একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিল। যা এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদেরকে সহজভাবে হেফজ করার ক্ষেত্রে সহযোগিতা করবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সূরা ইয়াসিন ও সূরা আর রাহমান মুখস্ত করার মাধ্যমে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।#785134