Trouvetamosquee ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ঘটনায় ঐ মসজিদের কার্পেট ও এর গ্রন্থাগারের কিছু অংশ পুড়ে গেছে। এছাড়া এ মসজিদের সকল কাঁচ পরিপূর্ণভাবে ভেঙ্গে গেছে এবং এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ইচ্ছাকৃতভাবে এ ইসলামি কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে।
পথিক ও নামাযীরা প্রত্যুষে মসজিদ অভ্যন্তরে আগুন দেখতে পায়। তারা আগুন নেভানোর চেষ্টা সত্ত্বেও মসজিদের একটি অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, আগুন লাগার কয়েক ঘন্টা পূর্বে জায়নবাদী ইহুদী বসতিসমূহের কয়েকজন ইহুদীকে মসজিদের গলির আশে পাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। যারা মুসলমান ও আরবদের বাড়ীর দেয়ালে লিখছিলো।#786528