IQNA

বাহরাইনের ফ্রিডম মুভমেন্টের মহাসচিবের বাড়ীতে স্বৈরাচারী সরকারী বাহিনী’র হামলা

23:41 - May 09, 2011
সংবাদ: 2119519
আন্তর্জাতিক বিভাগ: স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী সৌদি সামরিক বাহিনী’র পৃষ্ঠপোষকতায় গত ৭ই মে সকালে বাহরাইনের ফ্রিডম মুভমেন্টের মহাসচিব আব্দুর রউফ আশ শায়েবের বাড়ীতে হামলা চালিয়েছে।
বাহরাইনের ফ্রিডম মুভমেন্টের মহাসচিব এবং ১৪ ফেব্রুয়ারী আন্দোলনে জোটের মুখপাত্র আব্দুর রউফ আল শায়েব বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ খবর উল্লেখ করে বলেন: স্বৈরাচারী আলে খলিফার সৈন্যরা সৌদি সৈন্যদের পৃষ্ঠপোষকতায় গত পরশু মানামা’তে অবস্থিত আমার নিজস্ব বাসভবনে হামলা চালিয়েছে।
তিনি বলেন: আলে খলিফা ও আলে সৌদের ভাড়াটে সৈন্যরা আমার স্ত্রী কর্তৃক পরিচালিত ‘আল জাওয়াহের’ বেবি কেয়ার সেন্টারেও হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন: এ নৃশংস হামলার পর স্বৈরাচারী সরকারী সৈন্যরা আমার ভাতিজাকে অপহরণ করে নিয়ে গেছে।
উল্লেখ্য, বাহরাইনের ফ্রিডম মুভমেন্টের মহাসচিব এবং ১৪ ফেব্রুয়ারী আন্দোলনে জোটের মুখপাত্র আব্দুর রউফ আল শায়েব বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।#787898
captcha