দক্ষিন-পূর্ব এশিয়ার ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সভা আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের থাইল্যান্ডের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম খালেকপুর, ব্যাংককে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালাল তামলাহ এবং থাইল্যান্ডের প্রখ্যাত সুন্নি আলেম মারওয়ান সাম্মাউনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সভাটি আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের থাইল্যান্ডের প্রতিনিধির বক্তৃতার মাধ্যমে শুরু হয়। এছাড়া এতে ‘ইসলামি হুকুমতে জনগণের কর্তব্য, কোরআনের দৃষ্টিতে ধর্ম ও হুকুমতের সম্পর্ক, ইসলামি হুকুমতে স্বাধিনতার সীমা এবং ইসলামি হুকমতে ন্যায়বিচার ইত্যাদি শিরোনামের প্রবন্ধ পাঠ করা হয়।
উল্লেখ্য, এ সভাটি গত ৮ই মে স্থানীয় সময় বিকেলা ৪টায় শুরু হয় এবং প্রবন্ধ লেখকদের বেশ কয়েকজনকে পুরস্কৃত করার মাধ্যমে সমাপ্ত হয়।#788991