IQNA

লন্ডনের মুসলিম নারীরা হযরত ফাতেমা যাহরা (আ.) এর জন্মবার্ষিকী পালন করবে

23:00 - May 14, 2011
সংবাদ: 2121995
সাংস্কৃতিক বিভাগ: লন্ডনে মুসলিম নারীরা আগামী ২৪শে মে লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইসলামি কেন্দ্রে উপস্থিত হয়ে হযরত ফাতেমা যাহরা (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উদযাপন করবে।
Ic-el এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিল ব্রিটিশ ইসলামি কেন্দ্রের নারী বিষয়ক বিভাগের উদ্যোগে স্থানীয় সময় বিকাল ৬:৩০ মিনিটে শুরু হবে।
উল্লেখ্য, এ অনুষ্ঠানটিতে শুধুমাত্র নারীদের অংশগ্রহণের সুযোগ থাকবে এবং কর্তৃপক্ষ এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। যাতে মুসলিম নারীগণ উক্ত কেন্দ্রে সমবেত হয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এবং বিশ্ব নারী দিবস পালন করতে পারে।#791141
captcha