IQNA

জর্ডানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কোরআন ইনস্টিটিউটের উদ্বোধন

22:38 - May 17, 2011
সংবাদ: 2124084
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আঞ্জুমানে হেফাজতে কোরআনে করিম সংস্থার উদ্যোগে জর্ডানের আল উক্ববাহ প্রদেশের ‘আল সামেনা’ অঞ্চলে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কোরআন ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে।
জর্ডানে প্রকাশিত দৈনিক আস সাবিলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কোরআনিক এ ইনস্টিটিউট গত শনিবার (১৪ই মে) আঞ্জুমানে হেফাজতে কোরআনে করিম সংস্থার কর্মকর্তা নাদ্দাল আল এবাদী’র উপস্থিতিতে উদ্বোধন হয়েছে।
আঞ্জুমানে হেফাজতে কোরআনে করিম সংস্থার আল উক্ববাহ প্রাদেশিক ব্রাঞ্চের প্রধান, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কোরআন ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠার অর্থায়নকারী দাতা ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পর আঞ্জুমানে হেফাজতে কোরআনে করিমকে এক ফলপূর্ণ গাছের সাথে তুলনা করেন, যা হতে জর্ডানের সকল জনগণই উপকৃত হতে পারে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে আঞ্জুমানে হেফাজতে কোরআনে করিম সংস্থার বিভিন্ন কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।#792467
captcha