Estrepublicain ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের ন্যান্সী শহরের আদালত ২১ বছর বয়স্ক দুই যুবককে টুল শহরের একটি মসজিদে হামলা, ইসলামি বিরোধী শ্লোগান লেখা এবং এ ইবাদতের স্থানের দেয়ালে শুকরের মাথা ঝোলানোর অপরাধে ১৮ মাস কারাদণ্ড প্রদান করেছে।
এ দুই যুবক ২০০৯ সালের প্রথম দিকে মধ্যরাতে টুল শহরের মসজিদে প্রবেশ করে। তারা প্রথমে ইসলামি এ ইবাদত খানার জানালা ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান মসজিদের দেয়ালে লিখে রাখে।
ঐ দুই যুবকইসলামি সংগঠনসমূহের জোর প্রচেষ্টা ও নিরাপত্তা বাহিনী’র চেষ্টায় গ্রেপ্তার ও দণ্ডিত হল।
মসজিদের প্রতি অবমাননাকারীরা আদালতে তাদের এ ঘটনা তাদের মূর্খতা ও যুবক বয়সের অহংকারের ফলে ঘটেছে বলে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেছে।
উল্লেখ্য, এ দুই অপরাধী ১৮ মাস কারাভোগ ছাড়াও ২৫ হাজার ইউরো ফ্রান্সের মানবাধিকার বিষয়ক ইউনিয়নকে প্রদান করবে।#793401