Trouvetamosquee ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের ন্যান্ট্স শহরে মুসলমানরা দীর্ঘ ২৫ বছর ধরে একটি ছোট নামায খানায় ইবাদত করে আসছে। কিন্তু ন্যান্ট্স সিটি কর্পোরেশনের পক্ষ হতে ২০০৯ সালের প্রথমদিকে ট্রাফিক সমস্যা সমাধান করতে ফ্রান্সের পশ্চিম অঞ্চলের মুসলিম সংস্থাগুলোকে এ স্থানকে খালী করে অন্যত্র চলে যেতে বলা হয়।
এরই ভিত্তিতে ফ্রান্সের পশ্চিম অঞ্চলে ইসলামি সংগঠনসমূহ ন্যান্ট্স সিটি কর্পোরেশনকে এ শহরের মুসলমানদের জন্য মসজিদ ও ইসলামি কেন্দ্র নির্মাণের একটি প্রস্তাবনা পেশ করে। যা নগর পরিষদ কর্তৃক অনুমোদন লাভ করে এবং গত ২০০৯ সালের মাঝামাঝি সময় হতে এর নির্মাণ কাজ শুরু হয়।
এ ইসলামি কেন্দ্রটি ৩১০০ স্কয়ার মিটার জমির উপর নির্মিত হচ্ছে। এতে থাকছে মসজিদ, নারী ও পুরুষদের জন্য হেফজ ও কোরআন তেলাওয়াতের ক্লাসের জন্য বিশেষ ক্লাসরুম, অডিটোরিয়াম এবং ভিডিও প্রদর্শনের জন্য বিশেষ হলরুম।
উল্লেখ্য, এ কেন্দ্রের মসজিদে ১৫০০ মুসল্লি একত্রে নামায আদায় করতে পারবে।#793312