IQNA

ভিয়েনা’তে হযরত ফাতেমা যাহরা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হবে

8:20 - May 21, 2011
সংবাদ: 2125352
সাংস্কৃতিক বিভাগ: হযরত ফাতেমা যাহরা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪শে মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত ইমাম আলী ইসলামি কেন্দ্রে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভিয়ানার ইমাম আলী ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আনন্দ মাহফিল আগামী ২৪শে মে হযরত ফাতেমা যাহরা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে এবং রাত ৯:৩০ অবধি অব্যাহত থাকবে।
ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র এ পবিত্র দিবস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়েছে।#794140
captcha