IQNA

তাতারেস্তানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

22:53 - May 23, 2011
সংবাদ: 2127328
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তাতারেস্তানের নুরলাট শহরের বিশেষ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
ইসলাম রো’র বরাত দিয়ে বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: নুরলাট শহরের শিক্ষা-প্রশিক্ষণ ও ধর্ম বিষয়ক বিভাগের প্রধান আব্দুল্লাহ হযরত গত পরশু এক বক্তৃতায় এ কথা উল্লেখ করে বলেন: এ অঞ্চলের নবযুবক ও যুবকদেরকে ইসলাম ও কোরআনের প্রতি আকৃষ্ট করা, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করার প্রতি উদ্বুদ্ধ করা ইত্যাদি উদ্দেশ্যে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
এ প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৭ বছরের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। সর্বমোট চারটি বিভাগে -৮ থেকে ১০ বছর, ১১ থেকে ১৩ বছর, ১৪ থেকে ১৫ বছর এবং ১৬ থেকে ২০- বছরের প্রতিদ্বন্দিরা অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব গত ১৫ই মে ১৫০ জন অংশগ্রহণকারীর উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এদের মধ্যে থেকে বাছাইকৃতরা চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দিতা করেছে।
গত পর্ব হতে ৫০ জন মেয়ে এবং ৫০ ছেলে প্রতিযোগী গতকাল অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।#795101
captcha