সাংস্কৃতিক বিভাগ: গত ২২শে মে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইন্টারনেটে ‘হযরত ফাতেমা যাহরা (সা. আ.)’ শিরোনামে, মুহিব্বানে রাসুলে আকরাম (স.) পরিষদের পক্ষ হতে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রতিযোগিতায় হযরত ফাতেমা যাহরা কর্তৃক মদিনার মসজিদে প্রদত্ত ‘ফিদাক’ বিষয়ক খোতবা ভিত্তিক অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা এ খোতবা হতে নেয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিযোগীরা ২২শে মে একদিন ব্যাপী ঐ প্রতিযোগিতার প্রশ্নাবলী’র উত্তর প্রেরণ করেন।
উল্লেখ্য, গত সোমবার ২৩শে মে ইস্ট লেক কমপ্লেক্সে অনুষ্ঠিত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আনন্দ মাহফিলে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হয়।#794518