IQNA

রাফাহ সীমান্ত আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে

23:12 - May 28, 2011
সংবাদ: 2129803
আন্তর্জাতিক বিভাগ: মিসর ও গাজা উপত্যাকার মাঝে অবস্থিত রাফাহ সীমান্ত দীর্ঘ ৪ বছর পর আজ (২৮শে মে) সকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে।
ফিলিস্তিন অনলাইনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাফাহ সীমান্ত –যা গাজা এবং মিসরের যোগাযোগের একমাত্র পথ হিসেবে বিবেচিত- আজ স্থানীয় সময় সকাল ৯টায় উন্মুক্ত করা হয়েছে। মিসর কর্তৃপক্ষ এ সীমান্তকে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খুলে রাখবে।
গাজা উপত্যাকার সীমান্তের পুলিশ প্রধান সালামাহ বারকাহ এক সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে বলেছেন: রাফাহ সীমান্ত অতিক্রমের ক্ষেত্রেই তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে, যাদের ডক্যুমেন্ট ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে জমা করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ রাফাহ সীমান্ত দিয়ে অতিক্রমের জন্য নতুন আইন প্রণয়ন করবে যা অতি শীঘ্রই ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাফাহ সীমান্ত বিগত চার বছর পূর্বে মিসরের ক্ষমাতচ্যুত স্বৈরাচারী প্রেসিডেন্ট হোসনি মোবারকের নির্দেশে জায়নবাদী ইসরাইলের সাথে সখ্যতা বজায় রাখার লক্ষ্যে এবং গাজার জনগণের উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে বন্ধ করে দেয়া হয়।#799574
captcha