IQNA

ফ্লোরিডায় কোরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু।

23:58 - May 30, 2011
সংবাদ: 2131159
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আহলুল কোরআন একাডেমি, ফ্লোরিডা প্রদেশের ১৪তম হেফজে কোরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হওয়ার তথ্য প্রকাশ করেছেন।
Ahlulquran ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ২০১২ সালের গ্রীস্মকালীন কোরআন প্রতিযোগিতা আহলুল কোরআন একাডেমি’র উদ্যোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের টেম্পা শহরে অবস্থিত এ একাডেমি’তে অনুষ্ঠিত হবে।
আহলুল কোরআন একাডেমি ঘোষণা করেছে যে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীগণ আগামী ২০১২ সালের ১৬ই মার্চ নাগাদ নাম নিবন্ধন করতে পারবেন।
এ প্রতিযোগিতায় প্রতিযোগীর যে সকল বিভাগে প্রতিদ্বন্দিতা করবে তা নিম্নরূপ:
পরিপূর্ণ কোরআন (অনুর্ধ্ব ২৩), সূরা বাকারা বা সূরা আলে ইমরান (অনুর্ধ্ব ২১), সূরা নিসা অথবা সূরা মায়েদাহ (অনুর্ধ্ব ২১), সূরা হুদ অথবা সূরা ইউসুফ (অনুর্ধ্ব), সূরা রায়াদ অথবা সূরা ইবরাহিম (অনুর্ধ্ব ১৮), ২৫ অথবা ২৬তম পারা (অনুর্ধ্ব ১৮), সূরা ক্বাফ অথবা সূরা নাজম (অনুর্ধ্ব ১৬), ২৭ বা ২৮ বা ২৯ তম পারা (অনুর্ধ্ব ১৬), ৩০ তম পারা (অনুর্ধ্ব ১২), ৩০তম পারার অর্ধেক (অনুর্ধ্ব ৮) এবং ৩০ তম পারার এক চতুর্থাংশ (অনুর্ধ্ব ৬)।
আহলুল কোরআন একাডেমি মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত ও হেফজ এবং আয়াতসমূহের উপর চিন্তা করতে উত্সাহিতক করার উদ্দেশ্যে ১৯৯৮ সালে টেম্পা শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এ একাডেমি প্রতি বছর বিভিন্ন কোরআনিক কর্মসূচীর আয়োজন করে থাকে।#800298
captcha