IQNA

সিরিয়ায় ইমাম খোমেনী (রহ.) এর স্মরণসভা অনুষ্ঠিত হবে

20:57 - May 31, 2011
সংবাদ: 2131785
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সিরিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইসলামি বিপ্লবের নেতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ স্মরণসভা আজ মঙ্গলবার দামেস্কে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে দামেস্কে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমাদ মুসাভি, ইসলামি মাযহাবসমূহের একত্রি করণ পরিষদের উপপ্রধান হুজ্জাতুল মুহাম্মাদ মাহদী তাসখিরী এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন পরিষদের সদস্য মাহের আল তাহের বক্তব্য রাখবেন।
উল্লেখ্য এ অনুষ্ঠান আজ স্থানীয় সময় বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ গ্রন্থমেলা ও ইমাম খোমেনী (রহ.) এর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।#800975
captcha