Etemad Newspaper এর বরাত দিয়ে পশ্চিম ও দক্ষিন-পশ্চিম এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: গ্রীস্মকালীন এ প্রশিক্ষণ কোর্স আগামীকাল ১লা জুন হতে শুরু হবে এবং এক মাস নাগাদ অব্যাহত থাকবে। এ কোর্সের ক্লাস প্রতিদিন দুপুর ১টা হতে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘জামেয়াতুল মু’মিনাত’ ইসলামি কেন্দ্রের প্রধান এ প্রশিক্ষণ কোর্সে কোরআন প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। এছাড়া এ কেন্দ্রের অপর এক শিক্ষিকা ফিকাহ ক্লাস নিবেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সে আগ্রহীগণ হায়দ্রাবাদের মোগল পুরা অঞ্চলের উর্দু খানার পাশে অবস্থিত এ কেন্দ্রের কার্যালয়ে নাম নিবন্ধন করতে পারবেন।#800652