IQNA

ফ্রান্সে ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকী পালিত হবে

23:00 - June 01, 2011
সংবাদ: 2132558
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে।
Fr-beytolzahra-paris ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভা আগামী ৫ই জুন প্যারিসে বসবাসরত ইরানি ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন সংগঠনের সদস্য এবং স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে বাইতুল যাহরা সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ স্মরণসভা স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। অতঃপর উপস্থিত মু’মিনগণ দোয়ায়ে কুমাইল পাঠ করবেন।
উল্লেখ্য, ইমাম খোমেনী (রহ.) এর ব্যক্তিত্ব ও জীবনী এবং ইসলামি জাগরণে তার ভূমিকার উপর আলোকপাত করে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব বক্তব্য রাখবেন।#802117
captcha