কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: দাগেস্তানে শিশুদের গ্রীস্মকালীন কোরআন প্রশিক্ষণ কোর্স গতকাল ৩১শে মে হতে, এদেশের মুসলমানদের সমস্যা সমাধানকারী কার্যালয়ের উদ্যোগে, স্বশাসিত এদেশের রাজধানী ‘মাখাচ কালআহ’তে শহরে শুরু হয়েছে।
Islamdag.ru এর বরাত দিয়ে বলকান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা কোরআন তেলাওয়াত, উসুলে দ্বীন, সঠিক নামায শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সাথে পরিচিত হবে।
অনুর্ধ্ব ৭ বছরের ছেলে-মেয়েদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সটি গতকাল মঙ্গলবার হতে শুরু হয়েছে এবং আগামী ১৬ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে। সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত এ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।
এ প্রকল্প বাস্তবায়নকারীদের বর্ণনামতে, উল্লিখিত কোর্সটি বিনামূল্যে এবং অভিজ্ঞ শিক্ষক ও মুসলিম ওলামাদের দ্বারা পরিচালিত হবে।#801271