IQNA

বসনিয়ায় ইসলামি বিপ্লবের স্থপতি’র ওফাত বার্ষিকীতে বিশেষ স্মরণসভার আয়োজন

23:01 - June 01, 2011
সংবাদ: 2132560
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বসনিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার (২রা জুন) ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) এর পবিত্র ওফাত বার্ষিকী বিশেষ কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে। এ সকল কর্মসূচীর মধ্যে ‘বির’ রেডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং আল যাহরা (সা. আ.) ইমামবাড়ীতে ইরানিদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান উল্লেখযোগ্য।
এছাড়া আগামী শুক্রবার ইরানি ও স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে হযরত ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভা সারায়ু শহরের ‘উনিটিক’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সালেক বক্তব্য রাখবেন।#802248
captcha