IQNA

যুক্তরাষ্ট্রের ফোরকান একাডেমি’র উদ্দোগে গ্রীস্মকালীন হেফজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

23:13 - June 04, 2011
সংবাদ: 2133142
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: গ্রীস্মকালীন হেফজে কোরআন প্রশিক্ষণ কোর্স আগামী ২৭শে জুন যুক্তরাষ্ট্রের ইলিনোয়েজ প্রদেশে অবস্থিত ‘ফোরকান’ একাডেমি’তে অনুষ্ঠিত হবে।
Furqaan Academy এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১৭ই জুলাই নাগাদ অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা হতে ৭টা পর্যন্ত এর ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণ কোর্সে নার্সারী ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে হেফজে কোরআন প্রশিক্ষণ দেয়া হবে।
উল্লেখ্য, ফোরকান একাডেমি ইতিমধ্যে গত ২রা জুন তাজবিদ ও কারায়াত বিষয়ে তাদের কার্যক্রমের সফলতা যাচাইয়ের জন্য বিশেষ কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে।# 802541
captcha