IQNA

মুসলিম ওলামাদের বিশেষ সম্মেলন সেনেগালে শুরু হয়েছে

23:02 - June 06, 2011
সংবাদ: 2133874
আন্তর্জাতিক বিভাগ: মুসলিম ওলামাদের বিশেষ সম্মেলন আজ ৬ই জুন সেনেগালের রাজধানী ডাকারে শুরু হয়েছে।
Aps এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘বিশ্বে ঘটমান বিষয়াবলির বিপরীতে মুসলিম উলামাগণের অবস্থান ও ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আজ স্থানীয় সময় সকাল ১০টায় সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ওয়াদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে।
এ সম্মেলনটি আব্দুল্লাহ ওয়াদের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলন আগামী ৮ই জুন বুধবার নাগাদ অব্যাহত থাকবে।
সকল ইসলামি দেশসমূহ হতে মুসলিম চিন্তাবিদ ও আলেমগণ এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে তারা বিশ্বের বিভিন্ন স্থানে ঘটমান ঘটনাবলি ও এর বিপরীতে ওলামাগণের ভূমিকার বিষয়ে আলোচনা-পর্যালোচনা করবেন।#803598
captcha