দৈনিক আল-কুদস আল-আরাবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল-মুগাইর গ্রামের বাসিন্দা ও ফিলিস্তিনী আন্দোলনের কর্মী জিহাদ আল-আনসান এ সম্পর্কে বলেছেন: আল-মুগাইর গ্রামে অবস্থিত ঐ মসজিদের প্রতিবেশীরা আজ ভোরে মসজিদ হতে ধোঁয়া উড়তে দেখে এবং জানালা দিয়ে আগুনের ফুল্কি বের হতে দেখে।
তিনি বলেন: আল-মুগাইর গ্রামের বাসিন্দারা আগুন সমস্ত মসজিদকে গ্রাস করার পূর্বে তা নিয়ন্ত্রণ ও নিভিয়ে দিতে সক্ষম হয়।
তিনি আরো বলেন: জায়নবাদীরা মসজিদ অভ্যন্তরে পরিত্যাক্ত টায়ারে আগুন লাগিয়ে দেয়। ফলশ্রুতিতে আগুন নেভানোর আগেই মসজিদের অর্ধেক ভাগ অগ্নিদগ্ধ হয়।
আল-আনসান জানান: এ অঞ্চলটি জায়নবাদীদের নিয়ন্ত্রণাধীন সুতরাং এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরাইলী নিরাপত্তা বাহিনী’র, তা সত্ত্বেও হামলাকারীরা বিনা বাধায় মসজিদে প্রবেশ করে তাতে অগ্নিসংযোগ করেছে।
উল্লেখ্য, হামলাকারীরা বিভিন্ন শ্লোগান মসজিদের দেয়াল লিখে রেখে যায়।#804410