বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ অনুষ্ঠানের ইরানি রাষ্ট্রদূত ও অন্যান্য ইরানি কর্মকর্তা, মুসলিম দেশসমূহের কূটনৈতিকগণ (পরিবারসহ) এবং তুরস্ক ও বলকান অঞ্চলের দেশসমূহের গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বসনিয়ার বিশিষ্ট ক্বারীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর বসনিয়ার গ্রান্ড মুফতি ‘মুস্তাফা সারিচ’ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর নৈতিক বৈশিষ্ট্যাবলি ও তাঁর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
যেহেতু এ অনুষ্ঠানটি ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকীর কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়েছে তাই ইসলামি বিপ্লবের স্থপতি’র জীবনীর উপর একটি ভিডিও এতে প্রদর্শন করা হয়।
বলাবাহুল্য, বাত্সরিক এ অনুষ্ঠান গত ৪ঠা জুন স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় এবং ১১টা নাগাদ অব্যাহত থাকে।#804428