IQNA

১৫ হাজার বসনিয়ানের উপস্থিতিতে হযরত ফাতেমা যাহরা জন্মবার্ষিকী পালিত

22:52 - June 07, 2011
সংবাদ: 2134496
সাংস্কৃতিক বিভাগ: খ্রিষ্টাব্দের তারিখের ভিত্তিতে আয়োজিত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বসনিয়ার সারায়ু শহরে যাটরা স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ১৫ হাজার বসনিয়ানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ অনুষ্ঠানের ইরানি রাষ্ট্রদূত ও অন্যান্য ইরানি কর্মকর্তা, মুসলিম দেশসমূহের কূটনৈতিকগণ (পরিবারসহ) এবং তুরস্ক ও বলকান অঞ্চলের দেশসমূহের গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বসনিয়ার বিশিষ্ট ক্বারীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর বসনিয়ার গ্রান্ড মুফতি ‘মুস্তাফা সারিচ’ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর নৈতিক বৈশিষ্ট্যাবলি ও তাঁর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
যেহেতু এ অনুষ্ঠানটি ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকীর কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়েছে তাই ইসলামি বিপ্লবের স্থপতি’র জীবনীর উপর একটি ভিডিও এতে প্রদর্শন করা হয়।
বলাবাহুল্য, বাত্সরিক এ অনুষ্ঠান গত ৪ঠা জুন স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় এবং ১১টা নাগাদ অব্যাহত থাকে।#804428
captcha