IQNA

500 খণ্ড কুরআন শরিফ আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়কে প্রদান করা হয়েছে

23:43 - June 08, 2011
সংবাদ: 2135208
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়কে ৫০০ খণ্ড কুরআন শরিফ হাদিয়া করেছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালিকা ‘হাসান বানু গাজানফার’, গত ১লা জুন অনুষ্ঠিত সাক্ষাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতার বিষয়ে -বিশেষতঃ কুরআনিক ক্ষেত্রে- ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি দু’টি দেশের দীর্ঘদিনের সম্পর্কের প্রতি ইশারা করে দু’টি দেশের মাঝে চিন্তাগত দিক হতে পরস্পরের সহযোগিতা বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন: আগামী সপ্তাহে আফগানিস্তান ও ইরানি নারীদের বন্ধুত্ব সপ্তাহ আয়োজনকে এ বিষয়ের অগ্রগতির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মতামত ব্যক্ত করেন।
কাবুলে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর জাহানশাহী বলেন: যেভাবে আপনি ইঙ্গিত করেছেন; আফগানিস্তান ও ইরানি নারীদের বন্ধুত্ব সপ্তাহ বিশেষ গুরুত্ববহ। কেননা ইরান ও আফগানিস্তানের জনগণের রয়েছে যৌথ ইতিহাস যা প্রাচীন এবং এ দু’টি দেশের সংস্কৃতি পরস্পর হতে বিচ্ছিন্ন হবার নয়।#805370
captcha