IQNA

ভিয়েনা’র আল মাহদী (আ.) মসজিদে কল্যানমূলক প্রদর্শনীর আয়োজন

22:06 - June 12, 2011
সংবাদ: 2137011
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগে এ শহরের ‘আল-মাহদী (আ. ফা.) মসজিদে’ বিশেষ কল্যানমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যা আজ হতে শুরু হয়েছে।
ভিয়েনা ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রদর্শনীতে বিভিন্ন প্রকার খাদ্য ও মিষ্টান্ন উপস্থাপন করা হবে এবং এ প্রদর্শনী হতে অর্জিত মুনাফা অভাবীদের জন্য ব্যয় করা হবে।
কল্যানমূলক এ প্রদর্শনী দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সময় সকাল ৯টা হতে রাত ৯টা অবধি খোলা থাকবে।
উল্লেখ্য, ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র ২০০১ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে স্বীয় কার্যক্রম শুরু করে। বর্তমানে এ কেন্দ্রটি ধর্ম, সংস্কৃতি, ইসলামি শিক্ষা প্রচার ভিত্তিক তত্পরতার দিক থেকে অস্ট্রিয়ার সক্রিয় কেন্দ্রসমূহের অন্যতম হিসেবে বিবেচিত।#806605
captcha