সৌদি দৈনিক ‘আল-জাজিরা’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কমপ্লেক্সটি তায়েফ প্রদেশের হেফজ বিষয়ক দাতব্য সংস্থার উদ্যোগে নির্মিত হবে। এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সৌদি আরবের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা –যেমন: ধর্ম, ওয়াকফ এবং ইসলামি প্রচার ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী সালেহ বিন আব্দুল আযিয আলুশ শেইখ, সৌদি আরবের হেফজ বিষয়ক দাতব্য সংস্থাসমূহের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান- উপস্থিত ছিলেন।
তায়েফ প্রদেশের হেফজ বিষয়ক দাতব্য সংস্থার প্রধান আহমাদ আল সাহলী এ সম্পর্কে জানিয়েছেন: তায়েফে নির্মিত নারীদের এ কমপ্লেক্স সৌদি আরবের নারীদের কোরআন প্রশিক্ষণের সর্ববৃহ কমপ্লেক্স হিসেবে বিবেচিত হবে, যা এ শহরের আল কামারিয়া অঞ্চলে নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন: এ কমপ্লেক্সটির আওতায় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি সৌদি রিয়াল ব্যয়ে এ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন হবে।#806316