IQNA

আইসেসকো’র কার্যনির্বাহী পরিষদের ৩২তম সভা অনুষ্ঠিত হবে

22:10 - June 12, 2011
সংবাদ: 2137015
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি শিক্ষা, প্রশিক্ষণ ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেসকো)-এর কার্যনির্বাহী পরিষদের সভা আগামী ১৩ হতে ১৫ই জুন নাগাদ, মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত এ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ISESCO এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আইসেসকো’র কার্যনির্বাহী পরিষদের ৩২তম সভা, এ সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রধান ও বুরকিনা ফাসো’র প্রেসিডেন্টের উপদেষ্টা ‘বুবাকর দুকোরাহ’ এবং আইসেসকো’র মহাসচিব ও তিউনিশিয়ার শিক্ষামন্ত্রী ‘তাইয়্যেব বাকুশে’র বক্তব্যের মাধ্যমে শুরু হবে।
আইসেসকো’র কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ সভায় আগামী তিন বছরের (২০১৩-২০১৫) এ সংস্থার কার্যক্রমের উপর আলোচনা করবেন।
এছাড়া এ সভার অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে ৩১তম ও ৩২তম সভার কার্যক্রমের উপর প্রতিবেদন পেশ ও সভা শেষে বিশেষ বিবৃতি প্রদান, এ সংস্থার সাথে সম্পৃক্ত সংগঠনসমূহের কার্যক্রমের প্রতিবেদন পেশ এবং ২০১০ সালে এ সংস্থার আয়-ব্যয়ের হিসাব ইত্যাদি।#806315
captcha