IQNA

দক্ষিন থাইল্যান্ডের মুসলমানদের বর্তমান অবস্থার উপর পর্যালোচনামূলক সভা

22:11 - June 12, 2011
সংবাদ: 2137016
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘নতুন সরকার ও এদেশের দক্ষিন অঞ্চলের মুসলমানদের বর্তমান অবস্থা’ শীর্ষক সভা আগামী ১৫ই জুন, এদেশের রাজধানী ব্যাংককের চুলালাংকুর্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্ট্যাডিজ বিভাগের উদ্যোগে হতে আয়োজিত হবে।
দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সম্মেলন আগামী বুধবার ১৫ই জুন স্থানীয় সময় দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত, Siam Intelligenc গবেষণা কেন্দ্র ও Foundation for peace nation এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সভায় মুসলিম অধ্যুষিত দক্ষিন থাইল্যান্ডে বসবাসরত মুসলমানদের বর্তমান অবস্থা এবং পূর্ববর্তী সরকারসমূহ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বর্তমান সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে ইত্যাদি বিষয়ের উপর পর্যালোচনা করা হবে।#805588
captcha