আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ইসলাম বিরোধী একটি দলের কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য মার্ক জর্জ, দীর্ঘ বছর যাবত ইসলাম বিরোধী তত্পরতার পর উক্ত দল ত্যাগ পূর্বক আনুষ্ঠানিকভাবে তার ইসলাম ধর্মে অধিষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছেন।
Chretiente ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মার্ক জর্জ ফ্রান্সের ‘জাতীয় ভ্রাতৃত্ব বন্ধন ও সন্ধী স্থাপন সংস্থার সাধারণ সম্পাদক এবং www.medialibre.eu এর মালিক। তিনি এ ওয়েব সাইটে এক বিবৃতি প্রদান পূর্বক তার ইসলাম ধর্ম গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
তিনি দীর্ঘ বছর যাবত মারি লুপেনের নেতৃত্বে ইসলাম বিরোধী ও উগ্রতাবাদী ডানপন্থী দলের সাথে তত্পরতা চালানোর পর এ দল হতে আলাদা হয়ে www.medialibre.eu ওয়েব সাইটটি চালু করেন। এ ওয়েব সাইটটিতে বিশ্বের খবরাখবর বিশেষতঃ ফিলিস্তিনের খবর প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে যে, জনাব জর্জ ইসলাম বিশ্বের বিষয়ে তত্পরতার ফলে ইসলাম ধর্মের প্রকৃত স্বকীয়তা ও এ ধর্মের সত্য হওয়ার বিষয়টি সম্পর্কে জানতে পারে, যা তার ইসলাম ধর্ম গ্রহণের মূল কারণ।#806966