IQNA

ইসলামি স্কুল নির্মাণে তাতারেস্তান সরকারের প্রতি সহযোগিতার আবেদন

22:42 - June 13, 2011
সংবাদ: 2137707
সাংস্কৃতিক বিভাগ: তাতারেস্তানের রাজধানী ‘কাযান’ শহরের পেশ ইমামগণ, এদেশের প্রেসিডেন্ট ‘রুস্তাম মিনী খানোভে’র বরাবর এক পত্র প্রেরণ পূর্বক এদেশে ইসলামি স্কুল নির্মাণ ও উদ্বোধনের ব্যাপারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন।
Islam.ru এর বরাত দিয়ে বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ আবেদন পত্রটি এ শহরের পেশ ইমমাগণের উপস্থিতিতে গত বুধবার অনুষ্ঠিত সভায় উত্থাপন করা হয়।
কাযান শহরের মারজানী মসজিদের পেশ ইমাম ‘ilfar hazrat hasanov’ উল্লিখিত সভা সম্পর্কে বলেন: উক্ত সভায় বুলগেরিয়ানদের মাধ্যমে এদেশের জনগণের ইসলাম গ্রহণের ১১২২তম বর্ষপূর্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, শিশুদের জন্য ইসলামি ক্যাম্প স্থাপন, রাশিয়ার চতুর্থ ইসলামি গ্রন্থমেলা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়।#806969
captcha