IQNA

আরমেনিয়ায় হযরত ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ পত্রিকা প্রকাশিত

22:43 - June 13, 2011
সংবাদ: 2137708
সাংস্কৃতিক বিভাগ: ‘মেহের’ পত্রিকার ৮৬তম সংখ্যাটির এবারের সংখ্যা হযরত ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকী কেন্দ্রিক প্রকাশিত হয়েছে। এ পত্রিকা আরমেনিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, চলতি মাসে আরমেনীয় ভাষায় প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এবারের সংখ্যাটি বিশেষভাবে হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে। এতে সাংস্কৃতি ও শিল্পকর্ম ভিত্তিক বিভিন্ন লেখা ছাড়াও ইমাম খোমেনী (রহ.) এর জীবনী ও ইসলামি বিপ্লবের এ অমর নেতার রচিত গ্রন্থাবলি ভিত্তিক বিভিন্ন লেখা স্থান পেয়েছে।
এতে অপর যে সকল লেখা স্থান পেয়েছে তন্মধ্যে, সমগ্র ইরানের হাজার হাজার শিক্ষকের সাথে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী’র সাক্ষাত, আদর্শ কর্মকর্তাদের সাথে ইরানের প্রসিডেন্টের সাক্ষাত ইত্যাদি লেখা উল্লেখযোগ্য।#807191
captcha