আফগানিস্তানের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে সেন্ট্রাল এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: আফগানিস্তানের প্রেসিডেন্ট এ কথা উল্লেখ করে বলেন: অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি এ বিষয়ে অবগত হয়েছি যে, বিশিষ্ট আলেম ও মহান ফকীহ আয়াতুল্লাহ আল উজমা নূর আহমাদ তাক্বাদ্দুসী ইন্তেকাল করেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বলেন: মরহুম আয়াতুল্লাহ তাক্বাদ্দুসী ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি তাঁর বরকতময় জীবনকে শিক্ষকতা ও ধর্মীয় শিক্ষার প্রসারের কাজে ব্যয় করেছেন এবং (দেশের শত্রুদের বিরুদ্ধে) জেহাদের ক্ষেত্রে অগ্রগামী হিসেবে মুজাহিদদের পৃষ্ঠপোষকতা ও কার্যকরী নির্দেশনা প্রদান করেছেন। তার শূন্যতা অপূরণীয়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট শেষে বলেন: আমি মরহুমের পরিবার, বন্ধুব-বান্ধব, ছাত্র, আলেম-ওলামা ও আফগানিস্তানের আম জনতার প্রতি তার মৃত্যতে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য বেহেশত এবং তার আত্মীয়-স্বজনদের জন্য ধৈর্য্য কামনা করছি।#807934